ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের মহাসচিব বাছাইয়ের দ্বিতীয় দফাও নাই ইউনুচ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১০০৯ বার পড়া হয়েছে

জাতিসংঘের মহাসচিব বাছাইয়ের দ্বিতীয় দফাও নাই ইউনুচ

ফাইল ছবি-এএফপি

আন্তর্জাতিক ডেস্কঃ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব বাছাইয়ের জন্য শুক্রবার দ্বিতীয় দফায় অনানুষ্ঠানিক ভোটের আয়োজন করেছে নিরাপত্তা পরিষদ। এর মাধ্যমে সংকটে থাকা আন্তর্জাতিক সংস্থাটির নেতৃত্ব দিতে আগ্রহী প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা হবে। তবে এই
বাছাইয়েও নেই নোবেল বিজয়ী ড. ইউনুচের নাম।

আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে। তাই নতুন মহাসচিব বাছাইয়ের জন্য গত মাসে প্রথম অনানুষ্ঠানিক ভোট হয়। এতে এগিয়ে ছিলেন কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। ওই ভোটে পরিষদের ভেটো ক্ষমতাধারী পাঁচ রাষ্ট্রসহ ১৫ সদস্য দেশ গোপনে নিজেদের মতামত দেয়।

বর্তমানে মহাসচিব হওয়ার লড়াইয়ে আরও আছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, চিলির মিশেল বাশেলেত, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা, গায়ানার ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট, উগান্ডার ওলারা ওতুনু এবং সেনেগালের মাকি সাল। প্রথম দফার ভোট শেষ হওয়ার পর নতুন করে নাম লিখিয়েছেন ইকুয়েডরের ইভোনে আ-বাকি।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জাতিসংঘ বিষয়ক প্রধান ড্যানিয়েল ফোর্তি বলেন, প্রথম অনানুষ্ঠানিক ভোট মহাসচিব নির্বাচনের প্রাথমিক লড়াইয়ের চিত্র তুলে ধরে। দ্বিতীয় দফার ভোট থেকে বোঝা যাবে এই প্রতিযোগিতা আসলে কোন দিকে যাচ্ছে।

ড্যানিয়েল ফোর্তি আরও বলেন, জুলাইয়ের ভোটের তুলনায় এবার কিছুটা পরিবর্তন আশা করছেন কূটনীতিকরা। শুরুতে এগিয়ে থাকা প্রার্থীরা নিজেদের সমর্থন আরও সংহত করতে পারেন কি না সেদিকে সবার নজর থাকবে। তবে শুক্রবারের ভোটের পর প্রার্থীদের ব্যবধান স্পষ্ট হওয়ার সম্ভাবনা বেশ কম।

কারণ হিসেবে ফোর্তি বলেন, ভেটো ক্ষমতাধারী যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান জানাতে আরও সময় নিতে পারে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জাতিসংঘের মহাসচিব বাছাইয়ের দ্বিতীয় দফাও নাই ইউনুচ

আপডেট সময় : ০৫:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬