ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

জান্নাতের চাবি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটি হলো একাত্মবাদের মূল কথা। আল্লাহ এক এবং তাঁর কোনো শরিক নেই, এ তত্ত্ব স্পষ্ট করা হয়েছে কলমায়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। এ কলমা ছাড়া জান্নাতে প্রবেশের অনুমতি মিলবে না। হজরত জায়েদ ইবনে আরকাম (রা.) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে।’ কেউ জিজ্ঞাসা করল, কলমার ইখলাস (এর আলামত) কী? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ‘তাকে হারাম কাজগুলো থেকে বাধা প্রদান করে।’

মুজামুল আওসাত, মুজামুল কাবির, নাওয়াদিরুল উসুল।

‘রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় এক যুবকের ইন্তেকাল হচ্ছিল। লোকেরা রসুলের কাছে আরজ করল, এই যুবক কলমা উচ্চারণ করতে পারছে না। রসুলুল্লাহ যুবকের কাছে তশরিফ নিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? সে বলল, ইয়া রসুলুল্লাহ! আমার দিলের ওপর যেন একটি তালা লেগে আছে। অনুসন্ধানের পর জানা গেল যুবকের ওপর তার মা অসন্তুষ্ট; সে মাকে কষ্ট দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাকে ডেকে জিজ্ঞেস করলেন, কোনো ব্যক্তি যদি বিরাট অগ্নিকু- তৈরি করে তাতে তোমার ছেলেকে নিক্ষেপ করতে উদ্যত হয় তবে তুমি কি তাকে বাঁচানোর জন্য সুপারিশ করবে? সে আরজ করল হ্যাঁ, ইয়া রসুলুল্লাহ! করব। রসুলুল্লাহ বললেন, যদি তাই হয় তবে তোমার এই ছেলের অন্যায়কে ক্ষমা করে দাও। সে ক্ষমা করে। এরপর যুবককে কলমা পড়তে বলা হলে তৎক্ষণাৎ কলমা পড়ে নিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শোকর আদায় করলেন যে তার অসিলায় যুবকটি দোজখের আগুন থেকে রক্ষা পেল।’ বায়হাকি, মুসনাদে আহমদ।

‘একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা পাঠ করলেন এবং তাতে তিনি ইরশাদ করলেন, যে ব্যক্তি কোনোরূপ ভেজাল না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। হজরত আলী (রা.) আরজ করলেন, ইয়া রসুলুল্লাহ! এটি বুঝিয়ে দিন যে ভেজাল করার অর্থ কী? তিনি ইরশাদ করলেন, দুনিয়ার মহব্বত এবং তার তালাশে লেগে যাওয়া। বহু লোক এমন আছে যারা কথা বলে নবীগণের মতো; কিন্তু কাজ করে অহংকারী ও অত্যাচারী লোকদের মতো। যদি কেউ এ কলমা উক্তরূপ কোনো কাজ না করে পড়ে তবে তার জন্য জান্নাত ওয়াজিব।’ কানজুল উম্মাল, নাওয়াদিরুল উসুল তাফসিরে কুরতুবি।

আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কলমায় একাত্ম হওয়ার তৌফিক দান করুন।

ট্যাগস :

জান্নাতের চাবি

আপডেট সময় : ০১:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১