ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল-ফজলুল করীম

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ১৯৬০ বার পড়া হয়েছে

বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল-ফজলুল করীম

রংপুর অফিসঃ

বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল। আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, এখন বিএনপি চাঁদাবাজি করছে। তাদের কাছে দেশ নিরাপদ নয়। আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছে, বিএনপি ক্ষমতায় গেলে একই কাজ করবে। এদের মধ্যে কোনো পার্থক্য নেই।

আজ রোববার (২২জুন) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে জনসভায় শায়েখে চরমোনাই বলেন, বিএনপি-বিএনপি প্রতিদিন মারামারি হচ্ছে। বিএনপির কাছে নিজের নেতা-কর্মীও নিরাপদ নন। তাহলে কীভাবে নাগরিকেরা নিরাপত্তা পাবেন? দেশ তাদের কাছে তাহলে কতটুকু নিরাপদ?

তিনি আরও বলেন, ‘যারা নিজেরা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, তাদের কাছে আইন নিরাপদ নয়। যারা জোর করে পক্ষে রায় নিয়ে মেয়রের চেয়ারে বসেন, তাদের কাছে মানুষের সম্মান বলে কিছু থাকবে না। বিচারপতি সিনহাকে যেভাবে আওয়ামী লীগ হুমকি দিয়েছে, আজ বিএনপিও বিচারপতিকে একইভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি?

ট্যাগস :

বিএনপি ও আওয়ামী লীগ একটি গাছের দুটি ফল-ফজলুল করীম

আপডেট সময় : ১১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫