ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ১০৩১ বার পড়া হয়েছে

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্ন পত্রে বাংলা ২য় পত্রের পরীক্ষা দিয়েছেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ২০২৬ সালের ১শ জন পরীক্ষার্থী।

আজ শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নাম্বার কক্ষে তারা পরীক্ষা দেন।

পরীক্ষার্থী তিলা জামালি বলেন, পরীক্ষা দেয়া শেষে আমি দেখতে পারলাম আমার প্রশ্নের উপরে লেখা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা। তার মানে এই প্রশ্ন আমাদের না। পরে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে সমাধানের আশ্বাস দেয়া হয়। আমি ২ বছর ধরে প্রিপারেশন নিয়েছি। তাদের একটি ভুলের কারনে আমার এ-প্লাস কেটে যাবে না এটার নিশ্চয়তা কি?

নুসরাত জাহান নামে আরেক পরীক্ষার্থী বলেন, সারা বাংলাদেশ ১ টি প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। আমরা ১শ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে, সেটি আর বিষয় না। আমরা এখন পাস করবো নাকি ফেল করবো সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করলেও এ-প্লাস আসবে কিনা সেটি জানি না।

আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রে একটি বান্ডেল হয়। ৪২০২ নাম্বার কক্ষের জন্য যে ৫টি বান্ডেল খোলা হয় সে সবের প্রতিটি বান্ডেলের উপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিলো। কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ছিলো। পরীক্ষা শুরু আগে বিষয়টি দেখার সুযোগ না থাকায় শিক্ষকেরা বান্ডেল খুলে পরীক্ষার্থীদের মাঝে বিতরন করেন। পরীক্ষা শেষে জানা যায় যারা মূলত অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই প্রশ্ন ছিলো।

মীর শওকত আলম মীর আরও বলেন, বিষয়টি জানাজানির পর আমরা বোর্ডে যোগাযোগ করি। বোর্ড থেকে বলা হয়েছে সেই ১শ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে। তাদের উত্তরপত্র গুলো নমনীয়ভাবে এবং ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী দেখা হবে।

প্রসঙ্গত, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রটিতে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন। এছাড়াও সব মিলিয়ে পরীক্ষা দিয়েছেন নয় শতাধিক পরীক্ষার্থী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী

আপডেট সময় : ১২:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬