ঢাকা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ পরীমণি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / ১১৭১ বার পড়া হয়েছে

জামিনের জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা পরীমণি। ১৩ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করা নিম্ন আদালতের আদেশের যৌক্তিকতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে আবেদন করেন পরীমণির আইনজীবী।

সেই আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামানের বেঞ্চে জামিন শুনানি হবে। একই সাথে আবেদনে পরীমণির জামিনের আর্জিও জানানো হয়।

তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ আগস্ট রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম। ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করা হয়। সেই আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
[irp]

জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ পরীমণি

আপডেট সময় : ০১:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১