জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
আস্থা ডেস্কঃ
গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরীর নিয়োগপত্র প্রদান তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে করবী হলে অনুষ্টিত সভায় এ নিয়োগ পত্র তুলে দেন।
নানা বাস্তবতার কারণে অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবু প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসবে না সরকার।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীনতা সংগ্রাম থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যে মানুষজন জীবন দিয়েছেন; তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এসময় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন তারেক রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সময় গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের হাতে চাকরীর নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
আস্থা/এমএইচ


















