ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • / ১১৩২ বার পড়া হয়েছে

জয়পুরহাটে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের অফির উদ্দীনের ছেলে আনিছুর রহমান, নজরুল ইসলাম ও নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে কুদ্দুসের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। ২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন আসামিদের ডেকে আনেন। এরপর কুদ্দুসকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

অন্যদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশানসহ সোহাগকে গ্রেফতার করে সান্তাহার জিআরপি পুলিশ। দীর্ঘ শুনানি শেষে মাদক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

ট্যাগস :

জয়পুরহাটে পৃথক মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:৪০:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪