ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে রূপালী (১৬) হত্যা মামলায় প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। মৃতদন্ডপ্রাপ্ত আসামি সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সাথে আসামি সাজাদুলের সরকারি লিজকৃত ৪ একর খাস জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। সেসময় আসামী কৌশলে জলিলের মেয়ে রূপালীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে সময় বিয়ের বিষয় নিয়েও ওই মেয়ের সাথে সাজাদুলের ঝগড়া বিবাদ হয়। এরপর ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামি রূপালীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তুলশীগঙ্গা নদীর পাড়ে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করে।

এসময় আলামত লুকানোর জন্য তিনি কেরোসিন দিয়ে লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপালীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

ট্যাগস :

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১০:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩