ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ডাক্তার দেখানোর কথা বলে উধাও সুন্দরী গৃহবধূ

News Editor
  • আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / ১১৭০ বার পড়া হয়েছে

বাগেরহাটের কচুয়ায় তিন বছরের শিশুসন্তান আকাশকে বাবার বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান গৃহবধূ কুলসুম আক্তার। এরপর থেকে উধাও তিনি। এদিকে মাকে কাছে পেতে রাত-দিন কান্নাকাটি করছে অবুঝ শিশু আকাশ। এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় জিডি করেছেন কুলসুম আক্তারের মা তাহমিনা বেগম। নিখোঁজ কুলসুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে।

কুলসুম আক্তারের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সঙ্গে ঢাকায় থাকত মেয়ে। গত ১৫ অক্টোবর ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলসুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ।

পদ কেনাবেচার অভ্যাস আ.লীগের নেই, এটা বিএনপির কাজ: হানিফ

পরে ১৮ অক্টোবর বিকেল ৫টায় ডাক্তার দেখানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আসেনি। আমি এখন এই দুধের বাচ্চা নিয়ে কী করব, কোথায় যাব। আমার নাতিকে বাঁচাতে আমার মেয়ের সন্ধান চাই।

এদিকে ৬ দিন মাকে ছাড়া একা থাকা শিশু আকাশ অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন শুধু মা-মা করে কান্না করছে।

কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা তদন্ত শুরু করেছি। সব থানায় কুলসুমের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। যদি কেউ তার সন্ধান পায় তাহলে আমাদের জানাতে বলা হয়েছে।

ডাক্তার দেখানোর কথা বলে উধাও সুন্দরী গৃহবধূ

আপডেট সময় : ১০:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০