ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় দখলদার বর্বর ইসরায়েলি নৃশংস হামলার কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। গাজা-সংকট শুরুর পর এই প্রথম কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল।

অপরদিকে এই অঞ্চলের অন্য দেশগুলোও তেল দখলদার বর্বর ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে চলমান পরিস্থিতির বিষয়ে সলাপরামর্শ করতে। সূত্র-
আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন আরও জানা গেছে, বলিভিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গতকাল মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণ নিন্দাভরে প্রত্যাখ্যান করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বলিভিয়ার প্রেসিডেন্ট প্রশাসন বিষয়ক মন্ত্রী মারিয়া নেলা প্রাদা ঘোষণা দিয়েছেন, দেশটি গাজায় মানবিক সহায়তা পাঠাবে। গাজা উপত্যকায় যে হামলা চলছে, তা এখন পর্যন্ত কয়েক হাজার মানুষের প্রাণহানি, হাজারো মানুষের বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা গাজায় এ ধরনের আক্রমণের অবসান চাই।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিস এক টুইটে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। ওই টুইটেই তিনি তেল আবিবে নিযুক্ত চিলির রাষ্ট্রদূত জর্জ কারভাহালকে ডেকে পাঠানোর বিষয়টি জানান।

আরব বিশ্বের বাইরে যেসব দেশে সবচেয়ে বেশি ফিলিস্তিনি রয়েছে, তাদের মধ্যে চিলি উল্লেখযোগ্য। কলম্বিয়ার প্রেসিডেন্টও অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে।

লাতিন আমেরিকার অন্যান্য দেশ যেমন, মেক্সিকো ও ব্রাজিল এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

আপডেট সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩