ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদার সাথে গোসল করতে গিয়ে নাতনীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

দাদার সাথে গোসল করতে গিয়ে নাতনীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

চট্রগ্রামের কাপ্তাই উপজেলায় দাদার সাথে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে নাতিনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোসকান (৬) শিলছড়ি ভেলুয়াপাড়ায় মোঃ মুছার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোসকান দাদা মোঃ ইউসুফ আলীর সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। দাদা ইউসুফ আলী প্রথমে ধারনা করেছে নাতনী গোসল করে বাসায় চলে গেছে। বাসায় এসে খোঁজ নিয়ে দেখে নাতিন বাসায় আসেনি। দৌড়ে নদীতে গিয়ে খোঁজ খুঁজির এক পর্যায়ে নদীতে দেহ ভাসমান অস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে। এবং বলেন হঠাৎ করে দাদার অজান্তেই পানিতে ডুবে শিশু মুস্কান মারা যায়।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দাদার সাথে গোসল করতে গিয়ে নাতনীর মৃত্যু

আপডেট সময় : ০৪:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬