ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিয়া মির্জার ম্যানেজার মাদক মামলায় গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মাদক মামলায় এবার অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালাকে গ্রেফতার করলো এনসিবি। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। জানা যাচ্ছে, তাদের কাছ গাঁজা পাওয়া গেছে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা ধরে উঠে আসে বলিউডে মাদক যোগের প্রসঙ্গ। যে মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিবি। শনিবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালায় তারা। দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তল্লাশি চালিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু কুরিয়ার সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়।

যে কুরিয়ারগুলো থেকে মোট ২০০ কেজি গাঁজা পাওয়া গেছে। ধৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তার বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা।

এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে এনসিবি। তবে তিনি এই মুহূর্তে নিখোঁজ। আপাতত তার খোঁজ চালাচ্ছে এনসিবি।

ট্যাগস :

দিয়া মির্জার ম্যানেজার মাদক মামলায় গ্রেফতার

আপডেট সময় : ০৫:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১