ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

দুই নেতার মৃত্যুতে কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

দুই নেতার মৃত্যুতে কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ জেলাজুড়ে বুধবার (১ নভেম্বর) আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূচি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দল ও ছাত্রদলের দুই নেতার মৃত্যু হয়। এরই প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত দুই শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বলেন, পুলিশের নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে।

ট্যাগস :

দুই নেতার মৃত্যুতে কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি

আপডেট সময় : ১১:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩