চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক
- আপডেট সময় : ১২:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক
চুুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ‘কুপিজেসিক’ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মোঃ জালাল উদ্দিন (৪৯)কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গা সদরের রেলপাড়া ৫ নম্বর ওয়ার্ডের মৃত আলতাপ হোসেন মালিতার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে থেকে মোঃ জালাল উদ্দিন (৪৯)’কে আটক করে। এ সময় তার ব্যাগে রাখা নষ্ট সার্ভো স্ট্যাবিলাইজারের ভেতর থেকে ৪শ ৯৬ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিস্তার রোধে এবং মাদক কারবারিদের ধরতে অভিযান চলমান থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ
















