ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

Astha DESK
  • আপডেট সময় : ১০:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের দৈনিক দাবানল ও সাপ্তাহিক মহাকাল এর প্রতিষ্ঠাতা, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলেক্ষ্যে আজ রোববার (৩ সেপ্টেম্বর) নগরীর মুলাটোল এলাকায় মরহুমের বাসভবনে পারিবারিকভাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এতে পবিত্র কোরআন খতনসহ দোয়া-দরুদ পাঠের মাধ্যমে মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এসময় মরহমের সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীসহ গণমাধ্যমকর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

এদিকে রোববার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাবে এক স্মরণ সভার আয়োজন করা হয়। এতে তাঁর কর্মজীবনের নানা কর্মকাÐনিয়ে আলোচনা করা হয় ।

বক্তাদের ভাষ্যমতে, বহুগুণে গুণান্বিত খন্দকার গোলাম মোস্তফা বাটুলের ৭৭ বছরের জীবনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, রংপুরের উন্নয়নসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেয়ার পাশাপাশি গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের আস্থার প্রতীক হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হন। তার মৃত্যুতে একজন মহানুভব অভিভাবক শূন্যতা অনুভব করছে রংপুর তথা উত্তরাঞ্চলের সাংবাদিক সমাজ।

মহান সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা, তার অশেষ কৃপায় একান্ন বছর আগে উত্তরাঞ্চলের মানুষের চাওয়া-পাওয়া আর প্রত্যাশা পূরণে মুক্তিযুদ্ধের রণক্ষেত্র থেকে খন্দকার গোলাম মোস্তফা বাটুল যে দেশপ্রেম নিয়ে পত্রিকার প্রকাশনা ও সম্পাদনা শুরু করেছিলেন। আজ উত্তরের সংবাদপত্র জগতে শ্রদ্ধা ও ভালোবাসার বসখ্যাত সেই গোলাম মোস্তফা বাটুল নামের সেই মানুষটি নেই। কিন্তু বেঁচে আছে, তাঁর অমর সৃষ্টি। অথচ একাত্তরের রণাঙ্গন, পরে মহাকাল এবং আজকের এই দাবানলের শুরুটা ছিল নানা সংকটে ভরা। একজন বাটুলের নিরলস মেধা, পরিশ্রম ও সাহসিকতায় যেমন নামডাক ছড়িয়ে পড়ে তার সম্পাদিত প্রকাশনার। ঠিক তেমনি তিনি নিজেকে আবিষ্কার করেছেন অদ্বিতীয় হিসেবে। তৃতীয় মৃত্যুবার্ষিকীর এ দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সাংবাদিকমহল।

উল্লেখ্য, ১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামে জন্মগ্রহণ করেন খন্দকার গোলাম মোস্তফা বাটুল। তার বাবা ডা. মোজাম্মেল হক খন্দকার ছিলেন চিকিৎসক (এলএমএফ), মাতা মাজেদা বেগম। তিনি করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর চিরনিদ্রায় শায়িত হন।

ট্যাগস :

দৈনিক দাবানল এর প্রতিষ্ঠাতা ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩