ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

দ্বিতীয় ওয়ানডেতেও নেই টেইলর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১১৫২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি রস টেইলর। এবার চোটের কারণে দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের।

টেইলরের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। গত ১৪ মার্চ সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর।

আগামীকাল মঙ্গলবার সকালে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ গড়াবে ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।

প্রথম ম্যাচে ট্রেন্ট বোল্টের বোলিং তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। এরপর ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।

ট্যাগস :

দ্বিতীয় ওয়ানডেতেও নেই টেইলর

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১