ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ধামইরহাটে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান যৌথভাবে পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এসআই শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাজদা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি প্রফেসর ফরিদুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,
“দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব। শিশুদের পরিবার থেকেই দুর্নীতি বিরোধী মূল্যবোধ শিক্ষা দিতে হবে এবং তাদেরকে ‘না’ বলতে শেখাতে হবে।”

আলোচনা শেষে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতি সমর্থন জানিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধের প্রতি ধামইরহাটবাসীর সচেতনতা এবং সামাজিক প্রতিশ্রুতি তুলে ধরেছে।

এমকে/আস্থা

ধামইরহাটে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

আপডেট সময় : ১০:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪