ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপির সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল Logo প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার Logo মহিলার কাছে ১০ লাখ টাকা দাবি, পিস্তল ইয়াবাসহ আটক-১ Logo জবিতে সংবাদ সংগ্রহে করতে গেলে ৬ সাংবাদিক আহত Logo ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ওসিসহ ১১ জনের নামে বিভাগীয় মামলার সুপারিশ Logo সগ্রাআই থেকে পিটিয়ে বের করে দেওয়া হলো শিবিরকে Logo এনসিপির নেতা কমিশন সালাউদ্দিন তানভীর আটক Logo আজ গণ অভ্যুত্থানের ২ বছর পুলিশ হত্যার বিচারে ধীরগতি! Logo এনায়েতপুর থানা হামলায় ১৫ পুলিশ হত্যা; উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Logo বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত কাঠামো এখনো গড়ে ওঠেনি; তথ্যমন্ত্রী

ধামরাইয়ে নাসীরুদ্দীনকে অবাঞ্ছিত ঘোষণা: কুশপুতুল দাহ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ১০৩৩ বার পড়া হয়েছে

ধামরাইয়ে নাসীরুদ্দীনকে অবাঞ্ছিত ঘোষণা: কুশপুতুল দাহ

আতিকুর রহমান আতিকঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ঢাকার ধামরাইয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। অপর দিকে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ-সমাবেশ এবং কুশপুতুল দাহ কর্মসূচিও পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুতুল দাহ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং তা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এবং তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ধামরাইয়ে নাসীরুদ্দীনকে অবাঞ্ছিত ঘোষণা: কুশপুতুল দাহ

আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬