ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পুড়ানো হলো চায়না দুয়ারী

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১০১২ বার পড়া হয়েছে

নওগাঁয় পুড়ানো হলো চায়না দুয়ারী

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খালে অভিযান চালিয়ে চায়না দুয়ারী ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট)
এসকল জাল পুড়ানো হয়।

ছোট খালগুলোতে এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার হচ্ছে অবাধে। খুব সহজে বেশি মাছ ধরার এই ফাঁদ ব্যবহারে ভবিষ্যতে দেশীয় প্রজাতির মাছ অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব ধরনের দেশীয় প্রজাতির মাছ এ জালের ফাঁদে ধরা পড়ছে। বর্ষা মৌসুমে মাছের প্রজনন বেশি হওয়ায় এ জালের উৎপাত থাকে বেশি। দেশীয় প্রজাতির ছোট বড় বিভিন্ন মাছ চায়না দুয়ারী (রিং) নামক জালে নিধন হচ্ছে। এতে ক্রমেই মাছশূন্য হয়ে উপকূলের খাল-বিল।

স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী জালে খালের সব ধরনের মাছ ছেঁকে ওঠে। এসব জাল বন্ধ না হলে মাছ সংকটে পড়বে তারা।

বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, আমাদের মৎস্য অধিদপ্তরের সুরক্ষা আইন ১৫০ এর ধারায় জালটি নিষিদ্ধ করা হয়েছে। এ জাল আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, চায়না দুয়ারী জাল বন্ধে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। এ জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

নওগাঁয় পুড়ানো হলো চায়না দুয়ারী

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬