ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নবজাতকের মৃত্যু : ৩ হাসপাতালের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

News Editor
  • আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

রাজধানীর তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই তিন হাসপাতালের পরিচালকদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছন হাইকোর্ট। আগামী ২৮ ঘণ্টার মধ্যে মুগদা ইসলামী হাসপাতাল, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।  আজ সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেছেন, আজ সকালে সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি সিএনজিচালিত অটোরিকশায় জমজ সন্তান প্রসব করেন। পরে ওই মা ও দুই নবজাতককে মুগদা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে তাদের ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। শিশু হাসপাতাল ওই মা ও দুই নবজাতককে ভর্তি নেয়নি। এরপর বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে নবজাতক শিশুদের নেওয়া হলেও সেখানে ভর্তি নেয়নি। অবশেষে বঙ্গবন্ধু মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাঙ্গণেই মারা যায় জমজ নবজাতক।

অর্থপাচার মামলা:শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগে শুনানি দিন ধার্য

ন্যায়বিচার চাইতে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে আসেন তাদের বাবা আবুল কালাম। বিষয়টি আমলে নিয়ে উল্লিখিত আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই নবজাতককে চিকিৎসা না দেওয়ার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নবজাতকের মৃত্যু : ৩ হাসপাতালের কাছে ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

আপডেট সময় : ০৬:০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০