নলছিটিতে আ.লীগের ৫ নেতা আটক
- আপডেট সময় : ০৪:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
নলছিটিতে আ.লীগের ৫ নেতা আটক
স্টাফ রিপোর্টারঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ‘১৫ আগস্ট’ ঘিরে মোটরসাইকেল মহড়া চালিয়েছে পুলিশ। মহড়া চলাকালে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ।
আটকরা হলেন, নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রিসাদুল ইসলাম তানভীর।
নলছিটি থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্ট কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















