ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭১ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ৯টায় উপজেলার ফেরিঘাট এলাকার ১৯৭১ এর বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে যুদ্ধকালীন তাঁর বাবার উপর চালানো পাকিস্তানি বর্বরতার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন চৌধুরী।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:শিউলি পারভীন, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ:সালাম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী খলিফা,নলছিটি উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা আ:কুদ্দুস,উপজেলা জামায়েত ইসলামি নেতা মাওলানা মিজানুর রহমান,উপজেলা বিএনপির সদস্য মো:মোতাহার ফকির প্রমুখ।

এসময় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের সাথে এদেশের আল বদর,রাজাকারদের সহযোগিতারও তীব্র নিন্দা জানান।১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান।

এমকে/আস্থা

ট্যাগস :

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪