ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নাটোরে করোনার রেকর্ড আক্রান্ত ১২০, মৃত্যু ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / ১১১৩ বার পড়া হয়েছে

নাটোরে করোনার রেকর্ড আক্রান্ত ১২০, মৃত্যু ২

জেলা প্রতিনিধিঃ নাটোরে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেও করোনার সংক্রমণ কমানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে ১২০ জন শনাক্ত হয়েছেন। যা নাটোরে রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে দু’জনের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

আজ বুধবার (১৬ জুন) সকাল থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের মধ্যে শুরু হয়েছে লকডাউন। শহরের গুরুত্বপুর্ণ এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে, গত ২৪ ঘন্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১.৬৬ শতাংশ। এই সময়ে নাটোর সদর হাসপাতালে দু’জনের মৃত্যু হয়। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে। মোট আক্রান্ত হন ২ হাজার ৪৪৬ জন।

[irp]

রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ৩১ শয্যার করোনা ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করার পরও মেঝেতে রাখতে হচ্ছে রোগীদের। বর্তমানে করোনা ইউনিটে ৫২ জন রোগী ভর্তি রয়েছেন।

সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় নাটোরে করোনা সংক্রমণ বাড়ছে। সকলকে মাস্ক পরিধান করে চলাচলের অনুরোধ জানান তিনি।

এদিকে দ্বিতীয় দফায় কঠোর বিধিনিষেধের মধ্যে লকডাউন শুরু হওয়ায় নিন্ম আয়ের মানুষরা চরমে দুর্ভোগ পড়েছেন। তারা কাজের সন্ধানে বেরিয়ে আসছেন রাস্তাঘাট ও হাটবাজারে।

[irp]

ট্যাগস :

নাটোরে করোনার রেকর্ড আক্রান্ত ১২০, মৃত্যু ২

আপডেট সময় : ০৬:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১