ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন-সালমান এফ রহমান

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন-সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি জনগণের সমর্থন পাচ্ছে না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে৷ তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন যাচাই করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান৷

আজ বুধবার (১৮ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন৷ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে৷ তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের চলমান উন্নয়ন তুলে ধরে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল৷ বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করে৷ দেশ অর্থনৈতিক উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে কাজ করছে৷

এর আগে সকালে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, সালমান এফ রহমান দেশের উন্নয়নে কৃষকদের অবদান তুলে ধরে বলেন, দেশের আজ এত উন্নয়নের পেছনে মূল কারিগর কৃষকরা৷ বর্তমান সরকার কৃষির উন্নয়নে ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে৷

দোহারে কৃষির উন্নয়নে বড় ধরনের প্রকল্প করে দেওয়ারও ঘোষণা দেন সালমান এফ রহমান৷
এছাড়াও দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি সেতু উদ্বোধনসহ ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি৷

ট্যাগস :

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন-সালমান এফ রহমান

আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩