ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন Logo হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা আটক Logo রংপুরে হরতালের ডাক দিয়েছে সাধারণ ভোটাররা Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবীতে খাগড়াছড়ি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১১৮ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবীতে খাগড়াছড়ি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করে খাগড়াছড়ি সরকারি কলেজের কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কলেজের উপাধ্যক্ষ মোঃ আতিকুর রহমানের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুল আলম অনিক, দপ্তর সম্পাদক বাপ্পী দাশ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান এবং জেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করছি। তাদের দ্বারা সংগঠিত হামলা এবং নির্যাতনের ঘটনা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়।”

তারা আরও বলেন, “বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে খাগড়াছড়িতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থী, ভিন্নমতের শিক্ষার্থী ও জনতার ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছিল, যা বিচার করা অত্যন্ত জরুরি।

বক্তাগন আরও বলেন, “এই হামলার মাধ্যমে দেশের গণতান্ত্রিক পরিবেশে বিঘ্ন সৃষ্টি হয়েছে, এবং তারা এই অশুভ কাজের জন্য দায়ীদের বিচার চায়।” তারা দাবি করেন, “খাগড়াছড়ি এবং সারাদেশে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদলের নেতারা দাবি করেন, ছাত্রদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সুষ্ঠু তদন্ত এবং সন্ত্রাসীদের বিচার করতে হবে। তারা আরও জানান, তাদের এই কর্মসূচি আগামী দিনগুলোতে আরও জোরালো হবে।

ট্যাগস :

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫