ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমন টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন যাত্রী।

আজ (বুধবার) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া-বড়বাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টংগুয়া-বড়বাড়ি সড়ক দিয়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা পাকেরহাটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গরুবাহী নসিমন টেম্পুর সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান।দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন।

শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটিকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই নসিমনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

আপডেট সময় : ১২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬