ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পাঁচবিবিতে অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদকসম্রাট মনির আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদকসম্রাট মনির আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ১টি, ম্যাগাজিন, ২রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট মনির হোসেন আটক হয়েছে।

সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের ১টি চৌকোস দল ১৭ জানুয়ারী বুধবার রাতে পাঁচবিবি থানার ছোটমানিক (মোল্লাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে উক্ত গ্রামের মিজানুর রহমান মিনুর পুত্র মাদক সম্রাট মনির হোসেন (৩৪) কে ১টি বিদেশী পিস্তল,১টি, ম্যাগাজিন,২রাউন্ড গুলি এবং ১১৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আটককৃত কৃত আসামী মনির হোসেন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ংগের মধ্যে লুকিয়ে রাখা ফেন্সিডিলগুলো উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়।

এ ব্যাপারে আটককৃত মনিরকে মাদক ও অস্ত্র আইনে মামলার মাধ্যমে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে র‍্যাব।

ট্যাগস :

পাঁচবিবিতে অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদকসম্রাট মনির আটক

আপডেট সময় : ০৯:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪