পানছড়িতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১০৪৯ বার পড়া হয়েছে
পানছড়িতে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মামুন খন্দকার/পানছড়ি প্রতিনিধিঃ

তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা এবং পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) বিকালের দিকে পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দিদারুল আলম দিদার-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক আব্দুল মান্নান।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মামুন খন্দকার-এর সঞ্চালিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক ও পানছড়ি উপজেলা ছাত্রদলের সহ সমন্বয়ক সুইচিংহ্লা, পানছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ মাহফুজ, পানছড়ি সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ ইউনুস অন্তর প্রমূখ।















