ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে
পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অজ্ঞাতনামাদের গুলিতে ৩ যুবক নিহত হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১:৩৬ মিনিটে উপজেলার ২নং চেঙ্গী ইউপির মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্বস্ত সূত্র মতে জানা যায়, মধুমঙ্গল পাড়া এলাকায় পূর্ব থেকে ১৫-১৬ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছিলো। এ সময় লোগাং থেকে নিহতরা টমটম দিয়ে পানছড়ি বাজারের দিকে আসছিল। টমটমটি মঙ্গলপাড়া এলাকায় আসলে সশস্ত্র গ্রুপটি টমটমের গতিরূপ করলে অনেকেই পালিয়ে যায়। পরে এই তিনজনকে ধরে বন্ধুকের নল ঠেকিয়ে গুলি করে হত্যা করে সশস্ত্র গ্রুপই চলে যায়।
তবে রেসি চাকমা নামের স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী শীর্ষ নিউজকে জানিয়েছেন, নিহতের মধ্যে তার ভাই রিয়েল চাকমা (১৮) রয়েছে। সে উপজেলার আলীচান কার্বারী পাড়ার রুপায়ন চাকমার সন্তান।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মরাদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরাদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। বাকী দুইজনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
এ ঘটনায় আরও দুইজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করতে পারেনি।
দৈনিক আস্থা/এমএইচ
ট্যাগস :

পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬