শিরোনাম:
পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন
Astha DESK
- আপডেট সময় : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ৩নং পানছড়ি ইউনিয়ন বিএনপির আওতাধীন ৫নং ওয়ার্ড (খ) শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট/২৬ খ্রি.) রাত ৮ টার দিকে এ মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ-সভাপতি মোঃ ওয়াজিবুল্লাহ, যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ও ৩নং পানছড়ি সদর ইউপি বিএনপির সভাপতি মোঃ মোবারক হোসেন প্রমূখ।
ওয়াড বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল-এর স্বাগত বক্তব্যের মতবিনিময় সভায় প্রধান অতিথি মোঃ বেলাল হোসেন বলেন, “দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে কার্যালয় স্থাপনের মাধ্যমে সেই লক্ষ্য আরও বেগবান হবে।”
উপজেলা বিএনপির সদস্য মোঃ হাসানুজ্জামান হাসান সঞ্চালিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন থেকে মুক্ত হয়ে দেশ আজ উন্নয়নের মহাসড়কে তাই আমাদের সবাই এই ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে।
৫নং ওয়ার্ড (খ) শাখা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ওয়াজিবুল্লাহ বলেন, আমাদের নেতা তারেক রহমান যখন দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছে তখন একটি দল প্রতিটি উন্নয়ন মূলক কাজে বাধা প্রদান করে বিরুধীতা করে প্রভাকান্ড ছড়াচ্ছে। যতই মিথ্যা প্রভাকান্ড ছড়ানো হউক দেশের মানুষ বিএনপির পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, মাদক দেশের যুব সমাজকেকে ধ্বংশ করে দেয় তাই মাদক সেবনকারী ও মাদক কারবারীকে ধরে আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে একই সাথে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকতে হবে।


















