ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত-১

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত-১

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে অমর জীবন চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

গতকাল শনিবার (৫ এপ্রিল/২৫) রাত ৮টার দিকে মধ্যে উপজেলার শ্রীকুন্তিমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত অমর জীবন চাকমা (৩০) ২ নং চেঙ্গী ইউনিয়নের রত্নসেন পাড়ার (ডুমবিল) সত্য প্রিয় চাকমার ছেলে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা মতে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

জানা গেছে, নিহত অমর জীবন চাকমা এক সময় ইউনাইড্রেট পিপলস্ ডেমোক্রেটিড ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এর সাথে যুক্ত ছিলেন। পরে তিনি ইউপিডিএফ প্রসীত এর সঙ্গ ত্যাগ করে ইউপিডিএফ গনতান্ত্রিককে যোগ দেন। পরে আবার তিনি ইউপিডিএফের সাথে যোগাযোগ করে স্বাভাবিক জীবন-যাপনের চেষ্টা করছিলেন।

কিন্তু সম্প্রতি তিনি ভারত থেকে চোরাচালানি ব্যবসায় জড়িত হন। এ ব্যবসাকে কেন্দ্র করে সীমান্তে অবস্থানকারী কোন গ্রুপের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ দ্বন্দ্বের জেরেই ঐ গ্রুপের সন্ত্রাসীরা তাকে খুন করে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পানছড়িতে জেএসএসের দায়িত্বশীল কোন কর্মকর্তা না থাকা বক্তব্য নেওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তবে এ বিষয় কেউ কোন অভিযোগ দাখিল করেনি।

ট্যাগস :

পানছড়িতে ব্রাশ ফায়ারে নিহত-১

আপডেট সময় : ০৫:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫