ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • / ১১০৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতারা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে জেলায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (১৯ জুলাই/২০২৩) বেলা ১১টায় খাগড়াছড়ির কলাবাগানস্থ নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এই অভিযোগ করেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, বিএনপি নেতা অনিমেষ চাকমা রিংকু, মোশারফ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া মঙ্গলবার সংঘঠিত সংঘর্ষের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে বলেন, বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে দলীয় কার্যালয়ে এলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও অফিস ভাচুর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় বিএনপির ১৭০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন এই নেতা।

আওয়ামী লীগের লোকজন খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রামগড়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওয়াদুদ ভূঁইয়া।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে বিএনপি জড়িত নয়।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হন।

ট্যাগস :

খাগড়াছড়িতে বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : ১০:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩