ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

পৃথিবী থেকে করোনা উধাও হতে শুরু করেছে: ট্রাম্প

News Editor
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১৪৫ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসকে চীনা ভাইরাস আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পৃথিবী থেকে এরইমধ্যে উধাও হতে শুরু করেছে করোনা ভাইরাস।

শনিবার(১০ অক্টোবর) হোয়াইট হাউসে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। করোনা আক্রান্ত হওয়ার পুরোপুরি সুস্থ না হয়েই ট্রাম্প সমাবেশে অংশ নিয়েছেন।

চীন-ভারত সীমান্তে উত্তেজনা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে গাইলেন নিজের গুণগান। বলেন, কিছুদিনের মধ্যেই করোনার কোনো নামগন্ধই থাকবে না।

করোনায় আক্রান্ত হবার পর হোয়াইট হাউজে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি খুব ভালো আছেন। যদিও এখনও করোনা থেকে পুরোপুরি মুক্ত হননি। তারপরও মুখ থেকে মাস্ক খুলে বক্তব্য দেন ট্রাম্প।

বলেন, চীনা ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিন বাজারে আনতে খুব দ্রুত গতিতে কাজ করছেন বিজ্ঞানীরা, খুব শিগগিরই বাজারে আসবে। ভ্যাকসিন এলে পুরো বিশ্ব থেকেই চীনা ভাইরাস চলে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের কারণে সমালোচিত ট্রাম্প বলেন, কৃষ্ণাঙ্গসহ সব ধর্ম বর্ণের মানুষের প্রতি তার যথেষ্ট সম্মান এবং সমর্থন রয়েছে।

তিনি বলেন, গত চার বছরে অপরাধ কমিয়ে আনতে সক্ষম হয়েছে তার প্রশাসন। এজন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। তবে ওবামা প্রশাসনের সমালোচনা করতে ছাড়েননি ট্রাম্প।

পৃথিবী থেকে করোনা উধাও হতে শুরু করেছে: ট্রাম্প

আপডেট সময় : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০