ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

মামুনুর রশিদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ৪৬ জন।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়াদের একজন নাসরিন বেগম (২৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার চিতারবাজার গ্রামের তৈয়ব আলীর স্ত্রী। আরেকজন শামসুল শেখ (৩০)। তিনি জেলার সালথা উপজেলার নকুলহাটি গ্রামের ইউনুছ শেখের ছেলে।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে নাসরিন বেগম ও শামসুল শেখ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান তারা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৪৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬শ ১ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২শ ৬৭ জন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩