ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সুকুমার (৭৭)। বাড়ী ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে। সালমা বেগম (৪২)। তার বাড়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়।

আজ বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকালে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। এদিকে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১শ ৪৫ জন রোগী।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সুকুমার নামের ওই রোগী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান তিনি। অপরদিকে সালমা বেগমও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একই দিনে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে হাসপাতালটিতে ১৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মোঃ ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১শ ৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩শ ৮৩ জন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১শ ৯৫ জন উল্লেখ করে তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৯ জন।

তার মধ্যে রাজবাড়ী জেলার চার জন, ফরিদপুরের তিন জন, মাগুরা জেলার এক জন ও মাদারীপুরের এক জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২হাজার ২শ ৮২ জন। এর মধ্যে ১হাজার ৮শ ৯০ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩