ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩ Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে: প্রধানমন্ত্রী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ক্ষোভপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামলাকরীদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণ পরিশোধের প্রথম চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে কষ্ট লাগে, এখানে ৯৫ সালে এবং ২০১৮ সালেও আগুন লেগেছিল। তারপর আমার এখানে একটা সুপরিকল্পিত মার্কেট করবার প্রকল্প গ্রহণ করি। তখন বেশ কিছু লোক বাধা দেয়, শুধু বাধা নয় একটা রিটও করে। হাইকোর্ট এটাকে স্থগিত করে দেয়। সেই সময় যদি এটা স্থগিত না করতো, তাহলে এখানে আমরা একটা ভালো মার্কেট তৈরি করে দিতে পারতাম। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা আর ঘটতো না।

তিনি বলেন, কত মানুষ ব্যবসা-বাণিজ্য করেছে, তাদের কষ্ট, কান্না সহ্য করার মতো না। তারপরও আমরা যতটুকু পারি সহায্য করবো। কার কতটুকু ক্ষতি হয়েছে সেটাও নিরূপণ করবো।

শেখ হাসিনা বলেন, কিছু মানুষের আচরণ আমাকে ক্ষুব্ধ করেছে। যখনই আগুন লেগেছে ফায়ার সার্ভিস চলে গেছে আগুন নেভাতে। সঙ্গে সঙ্গে পুলিশ আনসার ভিডিপি, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং সেচ্ছাসেবকরা প্রত্যেকে সকাল থেকে কাজ করেছে। মানুষকে সহায়তা করছে আগুন নেভাতে। কথা নেই বার্তা নেই দুপুরের পর একদল লোক লাঠিসোটা নিয়ে হাজির। তারা ফায়ার সার্ভিসের অফিসের ভেতরে ঢুকে কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে। অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেটা কেনো? আমি তাদের চিহ্নিত করতে বলেছি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মামলা দেওয়া হবে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের আক্রমণ করে, তাদের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

ফায়ার সার্ভিসে হামলাকারীদের বিরুদ্ধে মামলা হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩