ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু: দাবি স্ত্রীর Logo বাধ্যতামূলক অবসর দেওয়া হলো পুলিশের ৩৩ কর্মকর্তাকে Logo যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা: জরুরি সভা স্থগিত Logo ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০ নারী-পুরুষ Logo কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক Logo টাঙ্গাইলে সাত দিনে পাঁচ খুন Logo ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২

ফেসবুকে অবমাননাকর পোস্ট, ইউনুস আলীকে সাময়িক বরখাস্ত

News Editor
  • আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫১ বার পড়া হয়েছে

ফেসবুকে দেশের বিচার বিভাগ নিয়ে অবমাননাকর পোস্ট করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী দুই সপ্তাহ সুপ্রিম কোর্টে আইন পেশায় প্র্যাকটিস করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া তার বিতর্কিত পোস্ট অপসারণ করে ফেসবুক একাউন্ট বন্ধ করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুনঃ এমসি কলেজে গণধর্ষণ: ঘটনা চাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আ.লীগ নেতারা!

এছাড়া ওই আইনজীবীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে আগামী ১১ অক্টোবরের মধ্যে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলও আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন।

আইনজীবীরা জানান, ফেসবুকে ভার্চুয়াল আদালত নিয়ে ‘আদালত অবমাননাকর’ স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে দুই সপ্তাহের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করা হয়েছে। দুই সপ্তাহ তিনি সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া তার বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে অপসারণ করতে বিটিআরটিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেসবুকে অবমাননাকর পোস্ট, ইউনুস আলীকে সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০