ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১০৩৪ বার পড়া হয়েছে

ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ

আস্থা ডেস্কঃ

চট্টগ্রাম মহানগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পোস্টমর্টে‌ম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

কিন্তু ভুক্তভোগীর পরিবার কায়সারকে খুন করে ফ্লাইওভারে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। কাউসার আহমেদ আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

স্থানীয়দের দাবি, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

ছাত্রলীগ নেতা তালুকদার পারভেজ আনসারী বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসীরা ছাত্রলীগ করার অপরাধে তাকে অপহরণ করে খুন করে লাশ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখে।

এ প্রসঙ্গে নগরের পাহাড়তলী থানার এএসআই মোঃ শাহীন বলেন, ফ্লাইওভার থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় কায়সার নামে এক ছেলের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ

আপডেট সময় : ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬