ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

স্টাফ রিপোর্টারঃ

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার ২৮ আগষ্ট বিএ/বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা ছিলো। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিতে ছিলো। এমন তথ্যের ভিক্তিতে কাজিপুর ডিগ্রি কলেজে যান সাংবাদিক রাব্বি আহমেদ ও সাংবাদিক তারেক হোসেন।

তথ্যের সত্যতা পেয়ে উভয় সাংবাদিক ভিডিও ধারণ করতে গেলে মনিরুজ্জামান বিপ্লবসহ কলেজের কয়েকজন শিক্ষক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন রাব্বি আহমেদ।

আহত সাংবাদিক তারেক হোসেন বলেন, ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন নিয়ে যায়। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বই খুলে পরীক্ষা, ভিডিও করতে গেলে সাংবাদিকদের মারধর

আপডেট সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬