ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বগুড়ায় চাচার হাতে ভাতিজার মৃত্যু, আহত ৪

Astha DESK
  • আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

বগুড়ায় চাচার হাতে ভাতিজার মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় চাচা ফরিদ মন্ডল এর ইটের আঘাতে ভাতিজা আজিজার মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজার বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ার মৃত আক্কাস মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ বছর আগে চাচা ফরিদ তার মেয়ের সঙ্গে ভাতিজা আজিজার মন্ডলের বিয়ে দেন। অল্প কিছুদিন পর পারিবারিক কলহের কারণে তাদের বিচ্ছেদ ঘটে। পরে আজিজার আজিরণ বেগমকে বিয়ে করেন।

এরপর থেকে সেই দ্বন্দ্বের কারণে বাড়ির জায়গাসহ নানা ধরনের সমস্যা নিয়ে উভয় পরিবারের মধ্যে হট্টগোল লেগেই থাকত। একপর্যায়ে আজিজার তার পুরনো বাড়ি রেখে মাঠের মধ্যে নতুন বাড়ি তৈরি করে সপরিবারে বসবাস শুরু করেন। এর কিছুদিন পর ফরিদও তার বাড়ির পশ্চিম পাশের একখণ্ড জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। সেখানেও তুচ্ছ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটত।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পূর্বশত্রুতার জের ধরে আজিজার তার বাড়ির সামনের গলিতে বের হলে ফরিদ মন্ডল তার মাথায় ইটের আঘাত করেন। এরপর দুই পরিবারের মধ্যে মারপিট শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে অন্তত ৬ জন আহত হন।

আহতরা হলো, আজিজার মন্ডল ও তার স্ত্রী আজিরণ বেগম, ছোটভাই আজিজুল মন্ডল এবং চাচা ফরিদ মন্ডল, তার ছেলে রিপন হোসেন ও রিপনের স্ত্রী রুপালী বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তাদের মধ্যে আজিজারকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ বুধবার ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আজিরণ বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

বগুড়ায় চাচার হাতে ভাতিজার মৃত্যু, আহত ৪

আপডেট সময় : ০৫:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩