ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বাংলাদেশকে হতাশ করে করুণারত্নের সেঞ্চুরি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১১১৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থেকে দিনের খেলা শুরু করেছিলেন দিমুথ করুণারত্নে। এরপর প্রথম সেশনেই লঙ্কান অধিনায়ক তুলে নিলেন সেঞ্চুরিও।আর তাতে ভর করে দিনের শুরুটাও ভালোভাবেই করল শ্রীলঙ্কা। অন্যদিকে বাড়লো মুমিনুলদের হতাশা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। বাংলাদেশের চেয়ে এখনও তারা ২৬৯ রানে পিছিয়ে। করুণারত্নে ১১৫ রানে এবং ধনঞ্জয়া ৩৯ রানে ব্যাট করছেন।

[irp]

শনিবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চলতি টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা।

তাসকিন আহমেদের করা দিনের ১৩তম এবং ইনিংসের ৮৬তম ওভারে সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা করুণারত্নে। এটি তার টেস্ট ক্যারিয়ারের একাদশ এবং অধিনায়ক হিসেবে তৃতীয় এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। ২৪৭ বল খেলে এই সেঞ্চুরি করার পথে ৮টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

এর আগে ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তোলার পর নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩১২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা।

ট্যাগস :

বাংলাদেশকে হতাশ করে করুণারত্নের সেঞ্চুরি

আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১