ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপ অনুষ্টিত

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপ অনুষ্টিত

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ ‍অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ শুরু হয়েছে।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নর্থ-আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।

গত রোববার (৩ সেপ্টেম্বর) নিরাপত্তা সংলাপ নিয়ে ওয়াশিংটনের মিডিয়া নোটে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে। নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক আয়োজন, যেখানে আমাদের নিরাপত্তা সম্পর্কের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যে প্রতিবছর এ সংলাপ অনুষ্ঠিত হয়। অষ্টম সংলাপ ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ায় এবার ঢাকায় হচ্ছে। নিরাপত্তা সংলাপের বিষয়ে বেসামরিক কর্মকর্তাদের নেতৃত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা-সংক্রান্ত সব বিষয় আলোচিত হয়।

ট্যাগস :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপ অনুষ্টিত

আপডেট সময় : ০২:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩