ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : আমু

News Editor
  • আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ১১১৪ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সকল ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোনো অশুভ শক্তি কখনো যেনো আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চির ধরাতে না পারে সেলক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

রূপপুর প্রকল্প:বালিশকাণ্ডের হোতারা ফেরত দিলেন ৩৬ কোটি টাকা

শুভেচ্ছা বার্তায় ১৪ দল সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবেলায় পূজার দর্শনার্থীসহ সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহবান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল : আমু

আপডেট সময় : ০৩:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০