ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচ্ছিন্ন মাথায় গাছে বাধা যুবকের মরদেহ, পরিচয় শনাক্ত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

বিচ্ছিন্ন মাথায় গাছে বাধা যুবকের মরদেহ, পরিচয় শনাক্ত

আস্থা ডেস্কঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা এলাকায় গাছে দুই হাত বাঁধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই তার মাথা পড়ে থাকতে দেখা গেছে। নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন মশাখালী ইউনিয়নের দরিচার চর গ্রামের শাহ ভিটা নামক স্থানে জাম গাছে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা জঙ্গলের ভেতরে একটি গাছে হাত বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। পাশেই পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআইকে জানানো হয়। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে।

অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, তাদের বিশেষ টিম পরিচয় শনাক্ত করেছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বিচ্ছিন্ন মাথায় গাছে বাধা যুবকের মরদেহ, পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০৩:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬