ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান, খাদ্য, কৃষি এবং তথ্য মন্ত্রনালয়ে হচ্ছে রদবদল

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

বিমান, খাদ্য, কৃষি এবং তথ্য মন্ত্রনালয়ে হচ্ছে রদবদল

স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও চারজন।

তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এরমধ্যে ড. মঈন খান, পার্থ এবং সাচিং প্রু পূর্ণ মন্ত্রী এবং শামীম কায়সার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আজই রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরে এই চার মন্ত্রীর শপথ হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র মতে, মন্ত্রিপরিষদ রদবদলে বিমান, খাদ্য, কৃষি এবং তথ্য মন্ত্রণালয়ে পরিবর্তন দেখা যেতে পারে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বিমান, খাদ্য, কৃষি এবং তথ্য মন্ত্রনালয়ে হচ্ছে রদবদল

আপডেট সময় : ০১:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬