ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

বিয়ে ভাঙতে বরপক্ষের সামনে সুপার গার্লের ড্রেস পড়ে সাফা

News Editor
  • আপডেট সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

এবার সুপার গার্ল পোশাক পড়ে সরাসরি পাত্র পক্ষের সামনে হাজির হলেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের মনের অমতে পাত্র পক্ষ তাকে দেখতে আসায় বিয়ে ভেঙে দেয়ার কারণে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু অভিনেত্রী আসলে কি করতে চান বিয়ে ভেঙে? উত্তর মিলবে ‘তামাশা’ নাটকে।

নাটকের গল্পে দেখা যাবে, বহু বছর পাশাপাশি থাকায় দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে রিচি ও আবরারের মাঝে। হুটহাট মাথায় যা আসে তাই করে দুজনে। এক প্রবাসী একদিন পরিবারসহ রিচিকে দেখতে আসে। রিচিতো কিছুতেই বর পক্ষের সামনে যাবে না। মায়ের অনেক অনুরোধে অবশেষে রাজি হয়।সে বরপক্ষের সামনে আসে সুপার গার্লের ড্রেস পড়ে। এতে তার বিয়েটা ভেঙ্গে যায়। পুরো ব্যাপারটা জানালা দিয়ে ভিডিও করে হাসিতে ফেটে পরে আবরার।

রিচি ও আবরার কখনই বাসার কারো কথা শোনে না। একদিন বাসায় কাউকে না বলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় দুজন। এমন সময় ম্যাসেজ আসে আবরারের মোবাইলে। গল্পে আসে নতুন মোড়! এমনই একটি নাটকে অভিনয় করলেন সাফা কবির। নাটকের নাম ‘তামাশা’।

এখানে সাফা আছেন রিচি চরিত্রে। আর আবরার চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে।দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন এম আই জুয়েল। এটি আজ শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে প্রচারিত হবে দীপ্ত টিভিতে।

বিয়ে ভাঙতে বরপক্ষের সামনে সুপার গার্লের ড্রেস পড়ে সাফা

আপডেট সময় : ০৮:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০