ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সুপারিশ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সুপারিশ

আস্থা ডেস্কঃ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শরীরে লিভার প্রতিস্থাপনের সুপারিশ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

মেডিক্যাল বোর্ডের এক সদস্য বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ঘন ঘন সিসিইউতে নেওয়া হচ্ছে। আবার চিকিৎসা শেষে কেবিনে আনা হচ্ছে। এখন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। বাংলাদেশে লিভার প্রতিস্থাপন করা সম্ভব নয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখান থেকে বিকেলে ফের তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

এদিন বিকেলে খালেদা জিয়ার সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এগুলোর রিপোর্ট রাতে বা শনিবারে পাওয়া যাবে বলে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের এক সদস্য।

খালেদা জিয়ার ওই চিকিৎসক জানান, সিসিইউতে বেগম খালেদা জিয়ার শরীর থেকে পানি বের করা হয়েছে। লিভার সিরোসিসের কারণে তার পেটে পানি জমে যাচ্ছে। পরে তা বের করা হচ্ছে। তার শরীরে জ্বরও আছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ায় শরীরে দুর্বলতা আছে। স্যুপ ও তরল জাতীয় সামান্য কিছু খাবার ছাড়া তিনি তেমন কিছু খেতে পারছেন না। হাসপাতালের বিছানায় তাকে সারাক্ষণ থাকছে হচ্ছে ইনজেকশন ও স্যালাইনের ওপর। মেডিক্যাল বোর্ডের সদস্যরা ২৪ ঘণ্টা মনিটরিংয়ের পাশাপাশি সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, ম্যাডামের লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার।

ট্যাগস :

বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের সুপারিশ

আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩