ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বেনাপোলে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০২:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলে গোল্ডেন লাইন পরিবহনের চাপায় মোস্তফা (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আনিসুর রহমান (৩৩) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

বুধবার (০১ মে) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আহত আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে বেনাপোলগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে চালিয়ে আসছিলো। এসময় বেনাপোল রজনী ক্লিনিকের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোল গামী ২জন সাইকেল আরোহীকে চাপা দেয়। ঘটনাস্থলে মোস্তফার মৃত্যু হয় এবং অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।

ট্যাগস :

বেনাপোলে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০২:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪