ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের ১৯ টি স্বর্ণেরবারসহ মাহফুজ মোল্লা নামের এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত মাহফুজ মোল্লা নড়াইল জেলার বড়দিয়া এলাকার হাসমত মোল্লার ছেলে।   যশোর-৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বেনাপোল বিজিবি ক্যাম্পে বিকাল সাড়ে ৩ টায় এক সাংবাদিক সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের অদুরে বিজিবি’র স্থায়ী চেকপোস্ট আমড়াখালী নামক স্থানে বেনাপোল মুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে মাহফুজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার শরীরে লুকানো অবস্থান থেকে সোনার বার গুলো বের করে দেয়। জব্দকৃত সোনার মুল্য প্রায় ৪ কোটি ৬১ লাখ টাকা। আটক মাসুদ মোল্লাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং সোনার বার যশোর ট্রেজারীতে জমা দেয়া হবে বলে জানান।

ট্যাগস :

বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট সময় : ০৮:০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪