বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা
- আপডেট সময় : ০৩:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বৈদ্যুতিক তারের সাথে
এনসিপির শীর্ষ নেতৃত্বের কুশপুত্তলিকা ঝুলিতে দেখা গেছে।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্নের খুঁটি ও পল্লী বিদ্যুত অফিসের সামনে বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে রাখা কুশপুত্তলিকা দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো নিয়ে যায়।
কুশপুত্তলিকায় নাহিদ ইসলাম এমপি, হাসনাত আব্দুল্লাহ এমপি, সাজিস আলম সহ এনসিপির শীর্ষ কয়েকজন নেতার ছবি রয়েছে।
আজ সোমবার বিকালে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্তরে এনপিসিপির পদযাত্রা রয়েছে। পদযাত্রাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে ধারনা এনসিপি নেতৃবৃন্দের।
কুশপুক্তলিকার শরীরে লেখা ছিল “তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে” “এদের প্রতিহত করুন এদের ঘৃণা করুন”।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সমন্নয়ক ও মেহেরপুর জেলা সমন্নয়কারী এ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, এনপিসিপির পদযাত্রাকে ঘিরে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেটিকে কেন্দ্র করে একটি দুস্কৃতি সন্ত্রাসী গ্রুপ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করার জন্য কুশপুত্তলিকা ঝুলিয়েছে। এবিষয়ে আইনশৃংক্ষলা বাহিনী সদস্যরা ব্যবস্থা নেবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা আতংঙ্ক ছড়ানোর জন্য এটি করতে পারে তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
দৈনিক আস্থা/এমএসচ



















